ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজে নিহত ৮০

প্রতিবেদক
News Desk
৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এদিকে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, ভারত মহাসাগরে হামলার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে বুধবার (৪ মার্চ) এক ব্রিফিংয়ে ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরাইল কেবল শুরু করেছে। সামনে এ ধরনের আরও বড় আকারের হামলা আসছে।

পিট হেগসেথ আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানি আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরাইলি বাহিনী।

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, জাহাজটির নথি অনুযায়ী এতে প্রায় ১৮০ জন আরোহী ছিল।

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছিল যে তারা ইরানি নৌবাহিনীর জাহাজ ‘আইরিস ডেনা’ থেকে পাঠানো বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।

আরও পড়ুন

গাজা অভিমুখে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা আটকে দিচ্ছে ইসরাইল

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক