ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রতিবেদক
News Desk
৫ মার্চ ২০২৬, ২:৪২ অপরাহ্ণ

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে নিজেদের তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছেন সেই উৎক্ষেপণ। খবর আল জাজিরার।

উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে চো হিওন। ৫০০ টন ওজনের এই জাহাজটি তৈরি করেছে উত্তর কোরিয়ার নৌবাহিনী।

বুধবার (৪ মার্চ) উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাহাজটি দেশটির নাম্পো শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করে।

জাহাজটির যাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত ভাষণে কিম বলেন, পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনী শিগগিরই অর্জন করবে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা নৌ প্রতিরক্ষায় সম্প্রতি যত সাফল্য অর্জন করেছি, সেসব আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরে অর্জিত হয়নি।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস