ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবো-রাষ্ট্রপতি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ : ৮০০ জনই বিদেশী নাগরিক র‌্যাবের অভিযানে কক্সবাজারে ধামরাইয়ের শংকর হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আজ জামায়াতে ইসলামীর ৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

দুর্যোগকবলিতদের সাহস দিয়ে বালেন্দ্র শাহ

এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নেপালে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ১৬২ জন নিহত হয়েছে। দেশটির রাসুয়া জেলায় ভুটে কোশি নদীর প্রবল স্রোতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সেতুসহ ব্যাপক অবকাঠামো ।

দুর্যোগের পর নাগরিকদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেন, উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করার পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার ।

দুর্যোগকবলিতদের সাহস দিয়ে বালেন্দ্র শাহ বলেন, ‘এই কঠিন সময়ে আপনারা একা নন। রাষ্ট্র তার সব সম্পদ নিয়ে আপনাদের পাশে রয়েছে। দয়া করে ধৈর্য ধরুন। এমন সংকটের সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সরকারের হাতে থাকা সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতীয় কাউন্সিল এবং মন্ত্রিসভা জরুরি বৈঠক করে ত্রাণ ও উদ্ধার তৎপরতা আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।

উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

আহতদের বিনামূল্যে চিকিৎসার জন্য বীর হাসপাতাল ও ন্যাশনাল ট্রমা সেন্টারে ১০০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে চিকিৎসক, উদ্ধারকর্মী ও চিকিৎসাসামগ্রী।

সরকার বন্যাকবলিত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করছে। ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা দ্রুত পুনর্নির্মাণ এবং বাস্তুচ্যুত পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্যোগকবলিতদের সাহস দিয়ে বালেন্দ্র শাহ

এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে

আপডেট সময় : ০১:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬