ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচন : কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ৩৫ বছর পর হবে ভোট সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত টেকনাফে পুলিশের অভিযানে৭০হাজার ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই সরকারের চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা ঢাবি শিক্ষার্থীদের চায়না প্রতিষ্ঠানে ৪৩০টি চাকরির সুযোগ করে দিলো ডাকসু চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ তানজিমুল উম্মাহ আলিম মাদরাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত: এস এম জাহাঙ্গীর রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি

রাষ্ট্রপতি নির্বাচন : কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ৩৫ বছর পর হবে ভোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে আগামী ২০ আগস্ট। ইতিহাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ ভোট।

আজ মঙ্গলবার শেষ দিনে কোনো প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট ভোট হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুজন প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট (বৃহম্পতিবার) প্রায় ৩৫ বছর পরে দেশে রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে।

ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসি সচিব বলেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের শুরুতে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের (ভোটার) ভোটগ্রহণের পদ্ধতিটা সম্পর্কে জানাবেন।

ভোটগ্রহণ শেষে তখনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দেখবেন আমরা কত তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করতে পারি। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য (আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন এখনো শূন্য রয়েছে)।

২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোটগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রপতি নির্বাচন : কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ৩৫ বছর পর হবে ভোট

আপডেট সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬