ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২

রোকনুজ্জমান
  • আপডেট সময় : ১০:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির অপবাদে ৩ জনকে বেধড়ক পিটিয়েছে স্থানীয়রা। গণপিটুনিতে নুর মোহাম্মদ (৫০)নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (১৫আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল ও পার্শ্ববর্তী উলিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে একটি ছোট ডিঙ্গি নৌকাযোগে তিন ব্যক্তি যমুনা নদীর বরুল এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় জেলেরা তাদের ‘জাল চোর’ সন্দেহে ধাওয়া করেন। প্রাণভয়ে তারা নৌকা চালিয়ে গুঠাইল এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানকার জেলেরাও ধাওয়ায় অংশ নেন। একপর্যায়ে উলিয়া এলাকায় তাদের ঘিরে ফেলে ধরে ফেলা হয়। সেখানে উত্তেজিত জনতার মারধরে ঘটনাস্থলেই মারা যান নুর মোহাম্মদ এবং অপর দুইজন মারাত্মক আহত হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২

আপডেট সময় : ১০:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬