ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত নিজ শহরের মানুষের পাশে উছলাপাড়ার সন্তান ডা. ফাহিম ফাত্তাহ, দেবেন শিশু চিকিৎসাসেবা কক্সবাজারের মাতামুহুরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ ইসলামপুরে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে পারির অবহিতকরণ সভা

ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ০১:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিন্টুকে (২৫) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল জানতে পারে, ফেনীর চার অপহরণ মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি মিন্টু হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত ১৪ আগস্ট বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিন্টু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়ার আবুল হাশেমের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরির মতো অপরাধের একটি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬