ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

মায়ের জুতোপেটা খেয়েই বড় হয়েছি : ববি দেওল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সারাজীবন ক্যামেরার বাইরে থেকেছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর। বলিউড অভিনেতা সানি দেওল ও ববি দেওলের মা হয়ে খুব একটা ক্যামেরার সামনে দেখা যায়নি তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাকে নিয়ে কথা বলেন ববি। জানান, মায়ের কড়া শাসনে বড় হয়েছেন। কথায় কথায় মায়ের হাতে জুতোপেটা খেতে হতো তাকে। পাঞ্জাবের মেয়ে প্রকাশ কৌর বলিউড তারকার সঙ্গে বিয়ের পর মুম্বাইয়ে সংসার পাতেন। ধর্মেন্দ্রের সংসারে তার সন্তানদের লালন পালন করেন। শৈশবের স্মৃতিচারণ করে ববি জানান, ছোটবেলা থেকেই পড়াশোনায় মন ছিল না তার। স্কুলে যাওয়ার নাম শুনলে তার ভীষণ কান্না পেতো। নিয়মানুবর্তিতা না মানায় প্রায়ই মায়ের কাছে নালিশ দিত স্কুল কর্তৃপক্ষ। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে অনর্গল হিন্দিতেই কথা বলায় একদিন স্কুল শিক্ষক ববির মাকে পরামর্শ দেন তাকে হিন্দি মিডিয়ামে ভর্তি করানোর। এতেই রেগে যান তার মা। বিশেষ সাক্ষাৎকারে ববি বলেন, ‘আমার নামে এতো অভিযোগ আসতো যে স্কুল থেকে বাড়ি যাওয়ার হাঁটাপথে মারতে মারতে নিয়ে যেত মা। স্কুল ছাড়ানোর কথা ওঠায় জুতোপেটা করতে শুরু করেছিলেন আমাকে।’ সাক্ষাৎকারে ববি জানান, তিনি মায়ের কাছে প্রায়ই জুতো দিয়ে মার খেতেন। এটা মায়ের অস্ত্রের মতো ছিল। তবে বাবা ধর্মেন্দ্র সে ভাবে কখনও তাদের মারেননি। চোখ বড় বড় করলেই ভয় পেতেন তারা। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌর ১৯৫৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল এবং অজিতা দেওল নামে চার সন্তান রয়েছে। ভারতীয় সিনেমার এই তারকা প্রথম স্ত্রীকে আইনিভাবে ডিভোর্স না দিয়েই ১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনীকে দ্বিতীয়বার বিয়ে করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মায়ের জুতোপেটা খেয়েই বড় হয়েছি : ববি দেওল

আপডেট সময় : ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬