বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন
- আপডেট সময় : ০৯:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে গোল্ডেন A+ অর্জন করেছে কৃতি শিক্ষার্থী সাদিয়া আফরিন কনক।
বদরখালী ইউনিয়নের ২ নম্বর ব্লক নয়াপাড়ার বাসিন্দা সাদিয়া আফরিন কনক এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ১৯৪ নম্বর পেয়ে এই অসাধারণ ফলাফল অর্জন করে। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সাদিয়া আফরিন কনক বদরখালীর বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত উদ্দিনের ছোট বোন।
তার পরিবারের সদস্যরা জানান, সাদিয়ার এই সাফল্য তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যাশা রয়েছে তার।
সাদিয়া আফরিন কনকের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
কৃতি শিক্ষার্থী সাদিয়া আফরিন কনকের এ সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ যেন তার আগামী দিনের পথচলা আরও সুন্দর, সফল ও কল্যাণময় করেন—এই প্রত্যাশা সবার।
























