ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা
  3. সারা বাংলা

ফুল ছিটিয়ে বিশ্বকাপজয়ী আকবর আলীকে বরণ করলেন রংপুরবাসী

প্রতিবেদক
admin
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৮ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
দেশকে শিরোপা জয়ের আনন্দে ভাসানো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি তার মাতৃভূমি রংপুরে পৌঁছেছেন। দুপুরে রান্তার দুধারে শিশু কিশোরসহ সর্বস্তরের মানুষ ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর এসে পৌঁছালে রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।

পরে শতাধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির একটি শোভাযাত্রা প্রায় ৪০ কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন তাদের প্রিয় আকবরকে।

তার আগমন ঘিরে সকাল থেকে উৎসবের আমেজ শুরু হয় পাবলিক লাইব্রেরি মাঠসহ তার বাড়ি জুম্মাপাড়ায়। চিরচেনা আকবরকে নতুন রূপে দেখতে ভিড় জমান ছোট বড় সবাই।
টাউন হল চত্বরের মূল ফটকের সামনে মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে, ভক্তদের ছিটানো ফুলের পাপড়িসিক্ত ভালোসা নিয়ে মঞ্চে উঠেন ক্রিকেট-সাম্রাজ্যের নয়া অধিপতি আকবর।

রবিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় বাংলাদেশ দল। এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা