ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

নিজ জেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিশ্বকাপজয়ী কক্সবাজারের কৃতি সন্তান হাসান মোরাদ

প্রতিবেদক
admin
১৩ ফেব্রুয়ারি ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ

Link Copied!

আবু বক্কর ছিদ্দিক,
স্টাফ রিপোর্টার,কক্সবাজার :

কক্সবাজারের কৃতি সন্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার হাসান মোরাদ জেলাবাসির ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন । তিনি ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে থাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । এর পর কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলা প্রশাসনের কার্যালয়ে বিশ্বকাপজয়ী হাসান মোরাদকে উষ্ণ অভ্যর্থনা জানান । এ সময় তাকে মিষ্টি মূখ করান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ।

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কক্সবাজারের কৃতি সন্তান হাসান মোরাদ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একাদশে ছিলেন। ওই দুই ম্যাচে তিনি উইকেট লাভ করেন ৩টি। রান দিয়েছেন একেবারেই কম। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো হাসান মোরাদের। হাসান মোরাদ কক্সবাজার সদর উপজেলার লিংকরোডের উত্তর মুহুরীপাড়ার ব্যবসায়ী নাজির হোসেন নাজু ও রাশেদা বেগমের দ্বিতীয় সন্তান। তিনি কক্সবাজার ক্রিকেট একাডেমীর সাবেক খেলোয়াড় । উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুব ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছে বিকেল ৫টার একটু আগে। আকবর আলী, তৌহিদ হৃদয়, হাসান মোরাদদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :