ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মাদকের চালান জব্দ

প্রতিবেদক
admin
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২:৫০ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ :

সুনামগঞ্জের তাহিরপুর সহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিপুৃল পরিমাণ বিদেশি মাদকের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ(বিজিবি)।
বৃহস্পতিবার বিদেশি মাদক সহ ভারতীয় প্রায় ৮ লাখ টাকার জব্দকৃত মালামাল সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও কাষ্টমসে জমা দেয়া হয়।,
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ হেডকোয়ার্টার্সের মিডয়া সেল জানায়, জেলার তাহিরপুরের চাঁনপুর বিওপির বিজিবি টহলদল বুধবার রাতে হাজং পল্লী সীমান্তগ্রাম রাজাই হতে ১৮৬ বোতল বিদেশি মদ,৪৬ বোতল বিদেশি বিয়ার ০৪ কেজি গাঁজা ৪২ হাজার শলাকা (১৬৮০) প্যাকেট ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করেছে।
একই রাতে তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবি টহল দল সীমান্তনদী জাদুকাঁটা হতে ৭৬.২৪ ঘনফুট ভারতীয় গোলকাঠ জব্দ করে।,
পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল ধনপুর গুচ্ছগ্রাম হতে ভারতে পাচারের জন্য মজুদকরে রাখা ৮০ কেজি মটর বুট জব্দ করে।
জেলার দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির বিজিবি টহলদল টহল দল বাংলাবাজারের সীমান্তগ্রাম জুমগাঁও হতে ০৩টি ভারতীয় গরু আটক জব্দ করে।
একই উপজেলার মাঠগাঁও বিওপির বিজিবি টহল দল বুধবার রাতে লক্ষীপুরে চৌকিরঘাট এলাকা হতে নৌ পথে নিয়ে আসা ৮০০ পিস ভারতীয় মুলিবাঁশ জব্দ করে।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, জব্দকৃত বিদেশি মদ- বিয়ার গাজাসহ ভারতীয় চোরাই মালামালের মুল্য প্রায় সোয়া ৮ লাখ টাকা হতে পারে।

আরও পড়ুন

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা

জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত