ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা

হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার উপায় খুঁজে পাচ্ছেনা ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এখনো হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার উপায় খুঁজে বের করতে পারেনি যুক্তরাষ্ট্র।

মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা ড্যান গ্রেজিয়ার বলেছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। কিন্তু ওয়াশিংটনকে এখন এই যুদ্ধ বন্ধ করার একটি উপায় খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ উপকূল বরাবর সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সেইসাথে হামলা হয়েছে হরমুজ প্রণালিতে ইরানের ছোট ছোট নৌযানেও। তেহরানের অনুমোদন ছাড়া প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে বাধা দিতে এসব দ্রুতগামী ছোট নৌযান ব্যবহার করে ইরান।

ড্যান গ্রেজিয়ার আল জাজিরাকে বলেন, ‘ইরানের অনেক বড় সুবিধা হলো তারা তাদের উপকূলের বাইরে সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে না। তাদের দূরের দেশে সামরিক শক্তি পাঠাতে হয় না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য বড় সমস্যা তৈরি করতে ইরানের সামান্য বিঘ্ন সৃষ্টিকারী পদক্ষেপই যথেষ্ট।’

তার মতে, ‘ওয়াশিংটনের কর্মকর্তাদের এই যুদ্ধ শেষ করার একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করা উচিত। কারণ এই ধরনের অপ্রতিসম যুদ্ধ একটি জটিল সামরিক সমস্যা। সত্যি বলতে, যুক্তরাষ্ট্র এখনো এর সমাধান খুঁজে বের করতে পারেনি।’

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার উপায় খুঁজে পাচ্ছেনা ট্রাম্প

আপডেট সময় : ১২:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬