ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পলাশের কৃতি সন্তান ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম ইসলাম শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত

প্রতিবেদক
admin
১৭ জানুয়ারি ২০২০, ১১:৪০ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আক্তারুজ্জামান, পলাশ প্রতিনিধি :
নরসিংদী জেলার পলাশের কৃতি সন্তান ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পেলেন। ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ঢাকা বিভাগের অন্তর্গত জেলা সমূহের জেলা প্রশাসকগণের ” প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান” যাচাই- বাছাই ও মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত করেন।

জানা যায়, ২০১৮ সালের (২৩ সেপ্টেম্বর) রবিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব দেওয়ান মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামকে টাঙ্গাইল জেলার প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ শহিদুল ইসলাম পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রহমতুল্লাহ। ঘোড়াশাল পাইট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ছোট ভাই তিনি। এই বিদ্যালয় থেকেই ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন তিনি।

আরও পড়ুন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা : ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে রাবির স্টুডেন্ট

ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের এইচএসসি ১ম বর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’