ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’

খামেনির প্রথম জানাজায় উপস্থিত প্রায় দুই কোটি মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে। তার সঙ্গে পরিবারের আরও চার সদস্যের জানাজাও একইসঙ্গে সম্পন্ন হয়।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, জানাজায় প্রায় দুই কোটি মানুষের সমাগম ঘটে। নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই গ্র্যান্ড মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জানাজা শেষে খামেনির কফিন গ্র্যান্ড মোসাল্লার ভেতরে নেওয়া হয়। এর আগে শনিবার থেকেই সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সেখানে রাখা হয়েছিল।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সোমবার (৬ জুলাই) তেহরানে এবং মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তার মরদেহ ইরাকের নজফ ও কারবালা শহরে নেওয়া হবে। সবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) দাফনের জন্য মরদেহ ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খামেনির প্রথম জানাজায় উপস্থিত প্রায় দুই কোটি মানুষ

আপডেট সময় : ১২:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬