সংবাদ শিরোনাম ::
৭ বছরের শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, গণধোলাই শেষে যুবক পুলিশের হাতে
ওসমান গণি সৈকত, মাতামুহুরীঃ
- আপডেট সময় : ০৬:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় ৭ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে সোহেল (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, শনিবার ভোরে ঘুমন্ত শিশুটিকে নিয়ে পালানোর সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। ঘটনাস্থলে ফেলে যাওয়া টর্চলাইট ও হিজাবের সূত্র ধরে সোহেলকে শনাক্ত করে পরে একটি বাড়ি থেকে আটক করা হয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
























