ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সুন্দরগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

প্রতিবেদক
admin
৩ জানুয়ারি ২০২০, ১১:৩৪ অপরাহ্ণ

Link Copied!

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের পাড়ের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিশুর নাম হাজরা আক্তার ওরফে হাসি (৫) ও মিষ্টি আক্তার (৪)। তারা মামাতো ও ফুপাতো বোন। হাসি আক্তার দক্ষিণ সাহাবাজ গ্রামের হজরত আলীর মেয়ে ও মিষ্টি আক্তার একই গ্রামের বিফল মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজরা ও মিষ্টি দুজনে প্রতিদিনের মতো বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। খেলার একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় তারা।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবার রহমান বলেন, মিষ্টি আক্তারের মা-বাবা ঢাকায় থাকেন। এ কারণে মিষ্টি তার নানার বাড়িতে থাকত।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, সর্বানন্দ ইউপির চেয়ারম্যানের কাছ থেকে মোবাইল ফোনে বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি