ঢাকামঙ্গলবার , ২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ জুন ২০২৬, ১:০২ অপরাহ্ণ

Link Copied!

কক্সবাজার পৌরসভা এলাকার একটি সুখী পরিবারে হানা দিয়েছে পরকীয়ার কালো ছায়া। স্বামী দীর্ঘদিন ধরে অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকায় এক গৃহবধূর সাজানো সংসার এখন ভাঙনের মুখে। অভিযুক্ত স্বামীর অনৈতিক কর্মকাণ্ডে ভুক্তভোগী ওই নারীর জীবন এখন চরম দুর্বিষহ হয়ে উঠেছে।

​ভুক্তভোগী ওই নারীর নাম রুমা আক্তার। তিনি কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাজা মঞ্জিল এলাকার মৃত বদিউর রহমানের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত স্বামী মামুন, একই ওয়ার্ডের পূর্ব ঘোনার পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

​পারিবারিক সূত্রে জানা যায়, মামুন ও রুমা আক্তারের দীর্ঘদিনের বৈবাহিক জীবনে একসময় সুখের কোনো কমতি ছিল না। পারস্পরিক ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে গড়ে উঠেছিল তাদের সুখের সংসার। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন স্বামী মামুন পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে মামুন অন্য এক নারীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছেন।

​এই দিকে, স্বামীর এই অনৈতিক সম্পর্কের বিষয়টি জানার পর তিনি বহুবার তাকে বোঝানোর চেষ্টা করেছেন। সংসার টিকিয়ে রাখতে তিনি অনেক মানসিক কষ্ট মুখ বুজে সহ্য করেছেন। কিন্তু মামুন তার ভুল স্বীকার করা তো দূরের কথা, উল্টো পরকীয়ার প্রতিবাদ করায় রুমার ওপর মানসিক নির্যাতন আরও বাড়িয়ে দিয়েছেন।

, স্বামীর এই অনৈতিক আচরণের কারণে তাদের দীর্ঘদিনের সুখী সংসারটি এখন বিষাদময় হয়ে উঠেছে। বর্তমানে তিনি তীব্র মানসিক কষ্ট ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।লোকলজ্জা আর সামাজিক মর্যাদার কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও, পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় এখন তিনি এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি এবং এর সুষ্ঠু বিচার চান।

​এই বিষয়ে অভিযুক্ত মামুনের বক্তব্য জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি নিজেই স্বীকার করেন পরিকিয়ার কথা।

​এদিকে একটি সুখী পরিবার পরকীয়ার জেরে এভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছানোয় স্থানীয় প্রতিবেশীদের মধ্যেও ক্ষোভ ও সহানুভূতির সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ রুমা আক্তার এই বিষয়ে সমাজ ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ এবং ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

আরও পড়ুন

এইচএইসি ও সমমান পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

এক দিনের সফরে সিলেটে আসছেন বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান

ইরানের হামলায় তছনছ মার্কিন ঘাঁটি

পিডিবির চেয়ারম্যান হিসেবে আরও এক বছর চুক্তিভিত্তিক দায়িত্বে প্রকৌশলী রেজাউল করিম

পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল হোসেন

সাবেক মন্ত্রী ও আ’লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

লেবাননের ৯০০ বছরের পুরনো দুর্গ দখল নিল ইসরায়েল

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ: ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

মহেশখালীতে অনুষ্ঠিত হলো চবি এলামনাই’র ১ম মিলনমেলা

পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ : সভাপতি মাঈনুদ্দিন খালেদ,সম্পাদক হুমায়ুন কবির