ঢাকাসোমবার , ১ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

এক দিনের সফরে সিলেটে আসছেন বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুন ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ

Link Copied!

সিলেট প্রতিনিধি :

এক দিনের সফরে সিলেটে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

সোমবার (১ জুন) রাত ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।

জানা যায়, রাত ১০টায় নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ইবনে সিনা হাসপাতালে বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রবীন জামায়াত নেতা ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে যাবেন জামায়াত আমির। এরপর সেখান থেকে তিনি নগরীর শিবগঞ্জ সবুজবাগস্থ বাসায় রাত্রিযাপনের জন্য অবস্থান করবেন।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় যোগদান করবেন ডা: শফিকুর রহমান। এছাড়া তিনি বেলা ১১টায় সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার বাড়িতে যাবেন। এরপর দুপুর ১২টায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন জামায়াত আমির।

বিকেল ৫টায় শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন এবং সবশেষ সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ জামায়াত কার্যালয়ে জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন ডা: শফিকুর রহমান।

এরপর জামায়াত আমির রাত ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন।

আরও পড়ুন

পিডিবির চেয়ারম্যান হিসেবে আরও এক বছর চুক্তিভিত্তিক দায়িত্বে প্রকৌশলী রেজাউল করিম

পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল হোসেন

সাবেক মন্ত্রী ও আ’লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

লেবাননের ৯০০ বছরের পুরনো দুর্গ দখল নিল ইসরায়েল

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ: ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

মহেশখালীতে অনুষ্ঠিত হলো চবি এলামনাই’র ১ম মিলনমেলা

পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ : সভাপতি মাঈনুদ্দিন খালেদ,সম্পাদক হুমায়ুন কবির

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী আজ

ঢাবিকে হেয় করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, বাস্তবতা বিবর্জিত এবং অসদুদ্দেশ্য প্রণোদিত: ডাকসু

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তা প্রত্যাহার