ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা, নারীসহ আহত- ৯

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুন ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ

Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর সরকারি হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ওই ঘটনায় রোববার (১জুন) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বিউটি (৩০) বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নে দক্ষিণ চিনাডুলী গ্রামে প্রবাসী আনিসুর রহমানের বসতবাড়িতে হামলার ঘটনাটি ঘটে।

প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী বিউটি বলেন,আসামিরা দীর্ঘদিন ধরে আমাদের বসতভিটার জায়গা নিয়ে বিরোধ করছেন। স্বামী প্রবাসে থাকার সুযোগে আসামিরা বিভিন্ন সময় বিউটিকে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সকালে পূর্ব শত্রুতার জেরে লাল মিয়া ছেলে রেজাউল করিম ওরফে রাজা (৪০) নেতৃত্বে দা,লোহার রড, লাঠিসোটা নিয়ে বেআইনিভাবে বিউটির বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় আমার স্বজনরা বাধা দিতে গেলে আসামিরা চড়াও হয়। তাদের হাতে থাকা ধারালো দা ও লোহার রডের আঘাতে জামিল (৩০) ইব্রাহিম (২২) কিনু শেখ (৫২) হাইবর (৪৫) এবং সখিনা বেগম (৪০) সহ আরও কয়েকজন গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙা জখম হন।

ভুক্তভোগী আছফুল বেগম ও মাফুজা বেগম জানান, কবলামূলে জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু হামলাকারী ভূমিগ্রাসী চক্রটি প্রভাবশালী,ক্ষমতাবান হওয়ায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন জমিটি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। জমি থেকে তাদের উচ্ছেদ সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মারধর ক্ষান্ত না হয়ে ভুক্তভোগীদের টিনের চৌচালা ঘরবাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।

হামলাকারীরা ঘরবাড়ি তছনছ করে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও স্টিলের ট্রাংক ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

​এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই মো. ফজলুল হক বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ