ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

লেবাননের ৯০০ বছরের পুরনো দুর্গ দখল নিল ইসরায়েল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩১ মে ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ঐতিহ্যবাহী ‘বোফোর্ট দুর্গ’ দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের ৯০০ বছরের পুরনো বোফোর্ট দুর্গ এবং এর কৌশলগত শৈলশিরাটি দখল করেছে। ছয় সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে এটি একটি বড় অগ্রগতি ছিল।

এদিকে এপ্রিল যুদ্ধবিরতির পর গেল শনিবার উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ। যার ফলে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়।

সেই সঙ্গে বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।

সেনাবাহিনী আরো জানিয়েছে, দক্ষিণ লেবাননে এই অভিযানের মূল লক্ষ্য ছিল ‘বোফোর্ট দুর্গ’ এবং আল-সালুকি এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। একই সাথে ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়া ও তাদের অবকাঠামোকে দুর্বল করে দেওয়া।

চলমান এই অভিযানে এক ইসরায়েলি সৈন্যও নিহত হয়েছে বলে জানা গেছে।

চলমান ইসরায়েলি অগ্রাসনের বিষয়ে লেবানন বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঐতিহ্যবাহী প্রাচীন দুর্গটি দখলের ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রভাব আরো বাড়ল।

গেল ২৮ ফেব্রয়ারি থেকে ইরানের বিরুদ্ধে অগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর পরই ইরানের সমর্থনে হিজবুল্লাহ ২ মার্চ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালায়। এর পরই ইসরায়েল লেবানের উত্তর সীমান্ত থেকে ইরান-সমর্থিত এই মিলিশিয়া বাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ