ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রামুতে প্রশাসন-মিডিয়া-সিএনজি সমিতির বৈঠক: ভাড়া নৈরাজ্যের অবসান,জনদাবিতে গুরুত্ব

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুন ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ

Link Copied!

মোঃ জাবেদুল আনোয়ার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

পার্বত্য নাইক্ষ্যংছড়ি-রামু-গর্জনিয়া বাজার সড়কে দীর্ঘদিনের পরিবহন ভাড়া নৈরাজ্যের অবসান ঘটেছে। রামু উপজেলা প্রশাসন, পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক এবং রামু সিএনজি সমিতির মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ভাড়া নৈরাজ্যের পাশাপাশি সড়ক সংস্কার, মাদক প্রতিরোধসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।

সোমবার (১ জুন) সকাল ১১টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিএনজি সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক ভূট্টু, সহ-সভাপতি নজরুল ইসলাম সুমনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবির , সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আনোয়ার, অর্থ সম্পাদক সাইদুজ্জামান, এস. এম. লুৎফুর কবির, আবুল শাহমা, নুরুল হাকিম ও দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের উত্থাপিত একাধিক জনদাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দাবিগুলোর মধ্যে ছিল— গর্জনিয়া, কচ্ছপিয়া ও আশপাশের চার ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ, গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সড়কের উন্নয়ন, পরিবহন ভাড়া নৈরাজ্য বন্ধ, গর্জনিয়া বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গর্জনিয়া পুলিশ ফাঁড়ির জরাজীর্ণ অবকাঠামোর দ্রুত উন্নয়ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ধৈর্যসহকারে সকল দাবি ও সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয়গুলো গুরুত্বসহকারে উপস্থাপন করার আশ্বাস প্রদান করেন।

বিশেষ করে সিএনজি ভাড়া বৃদ্ধির বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি সিএনজি সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে প্রয়োজনীয় হস্তক্ষেপ করেন। ফলে পূর্বের নির্ধারিত ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং যাত্রীদের ভোগান্তির অবসান ঘটে।

এ উদ্যোগের জন্য পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই দিন দুপুরে পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের নেতৃবৃন্দ রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জনস্বার্থসংশ্লিষ্ট ও গঠনমূলক যেকোনো কর্মকাণ্ডে আন্তরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ