ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

লেবাননে বিমান হামলায় নিহত নাহিদের বাড়িতে এমপি রবিউল বাশার ‎

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

Link Copied!

মোঃ নাঈম আহম্মেদ তুহিন,
আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় পরিবারকে সমবেদনা জানাতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার তার বাড়িতে গমন করেন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টয় নিহত নাহিদের বাড়িতে উপস্থিত হয়ে পিতা আব্দুল কাদের ও মাতা নুরুন্নাহার খাতুনসহ তার পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান তিনি।

এসময় তিনি বলেন, আমরা নাহিদের মরদেহ যাতে দ্রুত আপনাদেও কাছে পৌঁছায় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সঙ্গে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করছি। এসময় তিনি পরিবারের সকল সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং ঐ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

নিহত নাহিদের বাবা আব্দুল কাদের বলেন, আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে নাহিদ ছিল সবার বড়। পারিবারিকভাবে আমরা অসচ্ছল থাকার কারণে নাহিদ বিদেশ যেতে চাইত। কিন্তু বহুবার আমি বাধা দিয়েছি, তাছাড়া অর্থ জোগাড় করে উঠতে পারিনি। এবার অনেক চাপাচাপির পর ঋণ ধারদেনা করে মাত্র দু’মাস আগে ছেলেকে লেবাননে পাঠালাম। কিন্তু কে জানত আমার ছেলে আর বেঁচে ঘরে ফিরবে না।

সবশেষে এমপি রবিউল বাশার নাহিদকে মহান আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন ও তাকে যেন জান্নাত দান করেন সে লক্ষে উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, সহকারী সেক্রেটারী রোকনুজ্জামান, এমপি রবিউল বাশারের পিএস শরিফুল ইসলাম, জামায়াত নেতা প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, একলাছুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বক্কর, সমাজসেবক একেএম জহুরুল হক, আলহাজ্ব মনিরুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত নাহিদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির সন্তান মো. নাহিদুল ইসলাম লেবাননে অবস্থানকালে গত ১১ মে দুপুর ১২টার দিকে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়। বর্তমানে তার মরদেহ লেবাননের নাবতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ