ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ

Link Copied!

আশরাফুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীরা সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের জন্য বন্ধ থাকা অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় এ কর্মবিরতি পালন করা হয়।

জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা কর্তৃক গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বন্দরসমূহের কর্মচারীদের অধিকাল ভাতা প্রদানে অসম্মতি জানানো হয়। এর পর থেকেই বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের অধিকাল ভাতা বন্ধ রয়েছে।

কর্মচারীরা জানান, অধিকাল ভাতা বন্ধ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তারা আরও জানান, দাবি আদায় না হলে আগামী ২০ মে বিকেল ৫টা এবং ২১ মে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুনরায় কর্মবিরতি পালন করা হবে বলে জানান কর্মবিরতিতে অংশ নেয়া বন্দর কর্মচারীরা।

এ সময় তাদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান এক মাসে মধ্যে দাবি পুরন করা হবে বলে তিনি জানান

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ