ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কালকিনিতে সিজারের পর প্রসূতির মৃত্যু, মহাসড়ক অবরোধ ও ক্লিনিকে ভাঙচুর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৬, ২:১১ অপরাহ্ণ

Link Copied!

সৌরভ,মাদারীপুর :

মাদারীপুরের কালকিনিতে সিজারিয়ান অস্ত্রোপচারের পর তন্নী খান(২২)নামে এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ এবং একটি ক্লিনিকে ভাঙচুর চালায়।

সোমবার (১৮ মে) বিকেলে কালকিনি উপজেলার মজিদবাড়ি ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত তন্নী খান ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকার জিয়া উদ্দিন খানের মেয়ে। তার স্বামী আল আমিন হাওলাদার পেশায় প্রাইভেটকার চালক। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়।

স্বজনদের দাবি, সোমবার সকালে প্রসবজনিত জটিলতা নিয়ে তন্নী খানকে ভুরঘাটা এলাকার নূর ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ইশরাত জাহান ঐশি ও হিমেল মাহমুদের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। অস্ত্রোপচারের সময় গুরুতর জটিলতা দেখা দিলে দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণেই তন্নীর অবস্থার অবনতি ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং নূর ক্লিনিকে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসক বা ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ