ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

পানির সংকট নিরসনে স্থানীয়দের সঙ্গে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরের মতবিনিময়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

ঢাকা-১৫ আসনের স্থানীয় বাসিন্দাদের পানির সংকট নিরসনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করছেন।

সোমবার (১১ মে ) রাত ৮টায় মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর,কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি। সভায় ভুক্তভোগীরা বলেন, ‘পানির তীব্র সংকটে আমাদের এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিত্য দিনের গোসল, প্রাকৃতিক প্রয়োজন মিটানোর মতো পানীয়ও আমরা পাচ্ছি না।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। স্বার্থান্বেষী মহলের হীনউদ্দেশ্য সাধনের জন্য এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করা হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন।’

এসময় জামায়াতের আমির পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ‘তিনি এই অঞ্চলের সব সমস্যা সমাধানকল্পে জনগণের পাশে থাকবেন।

তিনি বলেন, ‘পানির সংকট সমাধানের জন্য আমি ইতোমধ্যেই ওয়াসার এমডির সাথে কথা বলেছি।

এই এলাকার পানি সংকটের বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

এছাড়াও মনিপুর এলাকা থেকে অংশগ্রহণ করেন পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন, উত্তর কাফরুলের বাসিন্দা আল মামুন, ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মাহাবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা