ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

ফেনী সংবাদদাতা :

বিশ্ব মা দিবসে ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের হামলায় প্রাণ হারিয়েছেন এক মা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই তরুণের বাবা ও বোন।

রবিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম লাকি বেগম (৪০)।

তিনি স্থানীয় বাসিন্দা মো. মোস্তফার (৪৫) স্ত্রী। এ হামলার ঘটনায় মোস্তফার পাশাপাশি আহত হয়েছেন তাদের মেয়ে মিথিলা (১৮)। অভিযুক্ত ছেলে রাফিকে (২১) স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রাফি হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালান।

এতে ঘটনাস্থলেই নিহত হন লাকি বেগম। হামলায় গুরুতর আহত হন তার স্বামী ও মেয়ে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রাফিকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মা দিবসে মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাতুল বলেন, যে সন্তানের জন্য একজন মা সারাজীবন ত্যাগ স্বীকার করেন, সেই সন্তানের হাতেই মায়ের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, রাফি একজন বখাটে ও মাদকাসক্ত। প্রায়ই পরিবারের সঙ্গে মাদকের টাকার জন্য ঝামেলা করত। আজকের ঘটনাটি সে খুব ঠান্ডা মাথায় করেছে বলে ধারণা করা হচ্ছে। আটকের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ