ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুর পৌরসভায় পাইপলাইন প্রকল্প: তদন্তের নির্দেশও ফাইলবন্দি তদন্তে গাফিলতির অভিযোগ

প্রতিবেদক
নিউজ ভিশন
১১ মে ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরসভায় ৫ কোটি ৪৯ লাখ টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তে রহস্যজনক ধীরগতি ও গাফিলতির অভিযোগ উঠেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে তদন্তের স্পষ্ট নির্দেশনা দেওয়া হলেও তারা কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় স্থানীয় গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

​জানা গেছে,গত ২৯ এপ্রিল প্রকল্প পরিচালক আরিফ আনোয়ার খান এক চিঠির মাধ্যমে ইসলামপুর পৌরসভার প্রশাসককে দ্রুত তদন্ত ও ত্রুটি নিরসনের নির্দেশ দেন। উত্তর কিসমতজাল্লা গ্রামের বাসিন্দা মনিরুজ্জামানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী অভিযোগের পরপরই সরেজমিনে তদন্ত করার কথা থাকলেও কর্তৃপক্ষের ঢিলেঢালাভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

​অভিযোগকারী ও স্থানীয়দের দাবি,প্রকল্পের আওতায় পাইপলাইন স্থাপন ও হাউজ কানেকশনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এইচ আই সি সি- এস আর সি(জেভি) ইতিমধ্যে ৩ কোটি ৫৪ লাখ টাকারও বেশি বিল তুলে নিলেও মাঠ পর্যায়ে অনেক গ্রাহক এখনও সঠিক সেবা পাচ্ছেন না। পাইপ ফেটে যাওয়া কিংবা সংযোগে ত্রুটির কারণে অনেক এলাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

​কর্তৃপক্ষের নীরবতা ও জনভোগান্তি তদন্তে বিলম্ব হওয়ার বিষয়ে সচেতন মহল মনে করছেন,ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতেই তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে। এই সুযোগে ত্রুটিগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে।

​অভিযোগের বিষয়ে ইসলামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোফাখখারুল ইসলাম বলেন,পৌর প্রশাসক এখোনও সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে তদন্ত করবো। ঠিক মতে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

ইসলামপুর জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন,একটি চিঠি হাতে পেযেছি,বর্তমান আমি ট্রেনিং আছি। ট্রেনিং থেকে এসে সুস্থ তদন্ত করে প্রতিবেদন দেব।
​ভোক্তাদের দাবি করে বলেন,কোটি কোটি টাকার সরকারি এই প্রকল্পে অনিয়মের সুষ্ঠু তদন্ত না হলে সাধারণ মানুষের অর্থের অপচয় হবে। এলাকাবাসী দ্রুত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

 

​রোকনুজ্জামান সবুজ
জামালপুর।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ