ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে একজন মৃত্যু মাদারগঞ্জে ব্র্যাকের নারী মাঠকর্মী গ্রাহকদের টাকা নিয়ে উধাও ​মাথা গোঁজার ঠাঁই পেলেন যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হানিফ মোল্লা ১৩ হাজার ৫০০ টাকার চাকরি, কোটি টাকার সম্পদের মালিক—চসিক গাড়ি চালক শাহিন অবৈধ বিদ্যুৎ সংযোগে অর্থ লেনদেনের অভিযোগ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলামকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন ধাপে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর আবারও ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা ইরানের প্রতিশোধ : মার্কিন স্থাপনায় পাল্টা হামলা গাজায় ইসরাইলি নৃশংসতা : যুদ্ধবিরতির মধ্যেও নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

অবৈধ বিদ্যুৎ সংযোগে অর্থ লেনদেনের অভিযোগ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলামকে ঘিরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নুরুল ইসলাম সুমন, পেকুয়া (কক্সবাজার) থেকে ফিরে

কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলামের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ, নষ্ট মিটার এবং সংযোগ নিয়মিতকরণে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জালিয়াখালী গ্রামের এক গ্রাহকের মিটার অফিসে আনার পর একাধিক অবৈধ সংযোগের বিষয় সামনে আসে। অভিযোগ রয়েছে, সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অর্থের বিনিময়ে কিছু সংযোগ নিয়মিতকরণ বা সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
স্থানীয়দের দাবি, জালিয়ারপাড়া এলাকার এক গ্রাহকের কাছে সাব-লাইন স্থাপনের কথা বলে টাকা দাবি করা হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তারা দাবি করেন।

এ ছাড়া, স্থানীয়দের অভিযোগ, নষ্ট মিটার পরিবর্তন, অবৈধ সংযোগ, পুনঃসংযোগ ও নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম এবং অর্থ লেনদেনের ঘটনা ঘটেছে। অভিযোগে আরও বলা হয়, এসব কার্যক্রমে অফিসের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ থাকতে পারে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, “সাব-লাইন বিষয়ে আমি কিছু জানি না।” এরপর তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কক্সবাজার পল্লী বিদ্যুতের এজিএম (প্রশাসন) মোছা. কানিজ ফাতিমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের অভিযোগ লিখিতভাবে পেলে অথবা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলামের সঙ্গে এক ওয়ারিং ইনস্পেক্টরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের অভিযোগ, অবৈধ বিদ্যুৎ সংযোগ, মিটার-সংক্রান্ত অনিয়ম এবং বন বিভাগের জমিতে বিদ্যুৎ লাইন দেওয়ার মতো বিভিন্ন কাজে তাদের সম্পৃক্ততা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধ বিদ্যুৎ সংযোগে অর্থ লেনদেনের অভিযোগ, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলামকে ঘিরে

আপডেট সময় : ০৪:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬