নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া জোনাল অফিসের আওতাধীন ইলিশিয়া অভিযোগ কেন্দ্রের সদ্য বিদায়ী ইনচার্জ উত্তম দে’র বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
কোণাখালী ইউনিয়নের দক্ষিণ জঙ্গলকাটা এলাকার গ্রাহক জেবর মুল্লুক অভিযোগ করেন, মিটার পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ইনচার্জ তার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছেন। অথচ পল্লী বিদ্যুতের নির্ধারিত ফি এর তুলনায় এটি অনেক বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী গ্রাহক জানান, একটি মিটার পরিবর্তনের সরকারি ফি মাত্র ৪৮০ টাকা হলেও ইনচার্জ উত্তম দে প্রতিটি মিটার পরিবর্তনের জন্য ৩ হাজার টাকা করে আদায় করেছেন।
অনুসন্ধানে আরও জানা যায়, একই ইউনিয়নের জঙ্গলকাটা এলাকার রফিকুল ইসলামের কাছ থেকে ট্রান্সফরমার পরিবর্তনের কথা বলে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া গোপন সূত্রে জানা গেছে, অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে মিটার অপসারণের পর এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়। এর মধ্যে ২৯ হাজার টাকার রশিদ প্রদান করা হলেও বাকি ২১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদায়ী ইনচার্জ উত্তম দে’র বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় গ্রাহকরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ