ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারের সময় জ্বালানি-সরঞ্জামসহ ৭ আটক

প্রতিবেদক
News Desk
২৯ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি ও সরঞ্জামসহ সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৮ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা চট্টগ্রামের ১৪ নম্বর ঘাট-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় একটি সন্দেহজনক আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়।

অভিযানে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা এবং ৪টি ডিজেল ইঞ্জিন উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে জড়িত সাতজনকে আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে পাচারের জন্য প্রস্তুতকৃত জ্বালানি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

জব্দকৃত মালামাল, ট্রলিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্য

আরও পড়ুন

চকরিয়ার বমু বিলছড়িতে তেল ‘মজুদ’ করে পাম্প বন্ধ! মাতামুহুরি ফিলিং স্টেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নামজারি ৩ দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ, ঘুষবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি জাহান্দার আলীর

ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিলো পাকিস্তান

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু: প্রথম দিনেই ‘সি’ ইউনিটে শিক্ষার্থীদের ভিড়

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ‎

ইসরাইলের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে ইরান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চকরিয়া প্রেসক্লাবের আলোচনা সভা

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

প্রাক্তন শিউবিয়ান ক্রিকেট কার্নিভাল ২০২৬ এর চ্যাম্পিয়ন টাইটান ফিফটিন

স্বাধীনতার চেতনায় উজ্জীবিত কুবি শিক্ষার্থীরা

শান্তিগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাস’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন ‎