ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ মার্চ ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

শরণখোলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামের হাওলাদার বাড়ির(মাওঃ একেএম ইউসুফ সাহেবের বাড়ি) সামনে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মসজিদের এক ইমাম প্রথমে রাস্তায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর গলাকাটা লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে একটি কিশোরীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত ফাতেমা আক্তার রিয়া মনি ওই এলাকায় তার খালাতো নানীর বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে। তার বাবা-মা ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন বলেও জানিয়েছে স্থানীয়রা।

এলাকাবাসির ধারণা, নিহত কিশোরী মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত থাকতে পারে এবং সেই সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই খুনের ঘটনা ঘটতে পারে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিআইডি ও পিবিআই কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতির মিলনমেলা ‎

বন্ধ ক্যাম্পাসে ক্ষুদার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রুখসানা কে রাজ’র কবিতা : বিচ্ছেদ বিষাদ

ঈদের নামাজের ইমামতি করলেন স্থানীয় এমপি

সামাজিক সংগঠন বিজয় সমাজকল্যাণ সংস্থার দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন ‎

ঈদের আনন্দে ঘরে ফেরার গল্প : কুবি শিক্ষার্থীদের অনুভূতি

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ১৫০টি অসহায় পরিবারের মধ্যে ইদ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে সাবেক ইউপি সদস্য নুর মিয়া আর নেই, দাফন সম্পন্ন ‎

শান্তিগঞ্জে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণপাঠাগার এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর