স্টাফ রিপোর্টারঃ
আজ ২৫ শে মার্চ গণহত্যা দিবস। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা ও থানা প্রশাসন এ উপলক্ষে গভীর শোক ও শ্রদ্ধার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এ জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে এদেশের আপামর জনগণের উপর নির্মমভাবে হত্যাষজ্ঞ চালিয়ে ছিল।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ তালেব ও শহীদ কৃপেন্দ্র দাস’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইকবাল হাসান ও শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলী উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান,সদস্য সচিব সুশীল ব্যানার্জি,উপজেলা প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিঞা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রব,পল্লী সঞ্চয় ব্যাংক’র ব্যবস্হাপক নীতেশ চন্দ্র বর্মন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান,জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, প্যানেল চেয়ারম্যান মোঃ সবুজ আহমদ,
জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলীমূল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ এরশাদ আলী, উজানীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা চৌধুরী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, জয়কলস ইউপি সচিব অতি রঞ্জন সরকার, জয়কলস ইউপি সদস্যা আমিনা বেগম,তৈয়্যবুন নেছা, ইউপি সদস্য মোঃ লিটন মিয়া, হাবিবুর রহমান, জহুর উদ্দিন ,নাজির মোঃ আবু বকর সিদ্দিক ও হিসাব সহকারী পলাশ চন্দ্র দাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, মুক্তিযোদ্ধা সদস্যগণ, থানা প্রশাসন,ফায়ার সার্ভিসের সদস্যগণ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উজানীগাঁও জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ শফিক আহমদ।
অপরদিকে, এ দিবস উপলক্ষে সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।