ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. সর্বশেষ

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
News Desk
১১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ীদের নিয়ে আড্ডা আর গল্পে এক ব্যতিক্রমী ইফতার অনুষ্ঠিত হয়ে গেল। আয়োজক ছিলো সমাজের নানা শ্রেণি পেশার প্রবীণ মানুষদের নিয়ে গঠিত “সমাজ দৃষ্টি তালজাংগা” নামের একটি সংগঠন।

মঙ্গলবার (১০ মার্চ) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাংগা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। এসময় উপস্থিত সকলকেই টুপি ও তসবিহ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন তালজাংগা ইউনিয়নবাসীর প্রিয় মানুষ ও বিশিষ্ট ব্যবসায়ী মো: হুমায়ুন কবির। তিনি বলেন, সমাজের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমি সমাজের ধনাট্য ব্যক্তিদের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি।

ইফতার ও দোআ মাহফিলে উপস্থিত ছিলেন তালজাংগা রাজ চন্দ্র রায় হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল আজিজ, বিশিষ্ট সমাজ সেবক ওয়াদুদ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মো: সিদ্দিকুর রহমান রিপন, সাবেক ব্যাংকার মো: আজাহারুল ইসলাম, ডা: সিরাজুল ইসলাম ও প্রাক্তন বিজিবি সদস্য মো: আব্দুস সামাদ দুলাল। এছাড়া তালজাংগা ইউনিয়নের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সমাজ দৃষ্টি তালজাংগা সংগঠনের কার্যক্রম তালজাংগা ইউনিয়নব্যাপী।সংগঠনটির মূল উদ্দেশ্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

আরও পড়ুন

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো