প্রেস বিজ্ঞপ্তিঃ
বিআইএম অ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম (BIMASC) এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল চট্টগ্রামের খুলশী মার্ট ভবনে ৭ মার্চ জি জি আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে BIMASC-এর প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ উল্লাহ, , সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আবু ফয়েজ, বর্তমান কমিটির সভাপতি সাইদুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: হুমায়ুন কবীর হিমু, যুগ্ম সাধারন সম্পাদক সাদিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রেজা আহমেদ, কোষাধ্যক্ষ মো: সাজ্জাদ হোসেন, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক গুঞ্জন দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ উদ্দিন, ইসি সদস্য সজর উদ্দিন আহমেদ চৌধুরী, এ বি এম বোরহান উদ্দিন সরকার এবং সাবেক ইসি কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতীক ভট্টাচার্য, সাবেক কার্যকরী সদস্য বাসু দেব রুদ্র সহ বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৭০ জন অ্যালামনাই সদস্য এবং চলমান ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে BIMASC-এর প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ উল্লাহ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের জন্য মূল্য সংযোজনমূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সদ্য সাবেক সভাপতি (Immediate Past President) উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইফতার মাহফিল অনুষ্টানটির সভাপতিত্ব করেন BIMASC-এর বর্তমান সভাপতি মো: সাইদুর রহমান মিন্টু, তিনি তার বক্তব্য প্রদানকালে ভবিষ্যৎ সকল অনুষ্টানে সকলের আরো বেশী অংশগ্রহণ প্রত্যাশা করেন এবং শীঘ্রই আরো অনেক কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান।
অনুষ্ঠানের আহ্বায়ক ও BIMASC-এর কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি জানান, আগামী দিনে সংগঠনের কার্যক্রমে সদস্যদের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন ভ্যালু অ্যাডিশনমূলক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে। এর অংশ হিসেবে আগামী মে মাসে একটি পিকনিক আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন জ্ঞানভিত্তিক সেশন আয়োজন করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BIMASC-এর সাধারন সম্পাদক জনাব অ্যাডভোকেট মো: হুমায়ুন কবীর হিমু, পরিশেষে তিনি সকলকে ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা এবং আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।