ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ

Link Copied!



‎জবি প্রতিনিধি

‎নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

‎এসময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, “নতুন সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতি এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।” একইসঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

‎এসময় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রদলের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এ ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে সংগঠিত থাকবে।”

‎উল্লেখ্য, এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্রদল নেতা-কর্মী, সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। যেখানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মহসিন,ফারুক রানা,মাসুদ রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ,রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত,মনির হোসেন, রায়হান হোসেন অপু,মাহমুদুল হাসান প্রধান,রবিন মিয়া শাওন,মেহেদী হাসান,নাইমুর রহমান,রাহাত হাসান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার