ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
নিউজ ভিশন
৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ

Link Copied!

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে একটি অসহায় পরিবারের ক্রয়সূত্রে মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জমি জোরপূর্বক দখল করে পাকা স্থাপনা নির্মাণকালে বাধা দিতে গেলে এক নারীসহ পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী রওশন আক্তার (৫৮) অভিযোগে জানান, চকরিয়া থানাধীন লক্ষ্যারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মন্ডল পাড়া এলাকায় অবস্থিত বি.এস খতিয়ান নং-৬৪৪, বি.এস দাগ নং- ৪০৭,৪০৮ জমির পরিমাণ ৪১ শতক জমি তার ও তাহার স্বামী নুরুল আবছারের নামে রেজিস্ট্রি দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে উক্ত জমি ভোগদখল করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে শাহ আলম মেস্ত্রী, নুরুল কবির, মো. জাহেদ, মো. সাজিদ ও শফি আলমসহ কয়েকজন ব্যক্তি ইট, বালি, সিমেন্ট ও ইটের খোয়া এনে জোরপূর্বক ঘর নির্মাণের মাধ্যমে জমিটি দখলের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে রওশন আক্তার কক্সবাজার শহর থেকে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা জমি দখল করবেই বলে হুমকি দেয় এবং বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর, জখম ও প্রাণনাশ করা হবে বলে ভয়ভীতি প্রদর্শন করে। বর্তমানে অভিযুক্তরা জবরদখলীয় কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবার তাদের জান-মাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে রওশন আক্তার চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ এবং পরবর্তী অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আদালতে এম.আর মামলা নং- ২০৯/২৫ দায়ের করেছেন। এর প্রেক্ষিতে ফৌ:কা: বি: ১৪৪ ধারা জারি করেছেন বিজ্ঞ আদালত। এসব আইনের তোয়াক্কা না করে সন্ত্রাসী কায়দায় শাহা আলম মেস্ত্রী গং জোরপূর্বক রাতের আঁধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের তথ্যমতে, রওশন আক্তার খরিদা ও পৈত্রিক সূত্রে ৪১ শতক জায়গার মালিক।তিনি দীর্ঘ ৩৩ বছর ভোগ দখলে আছেন। ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময়ে তার বর্গাচাষীদের গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় জমি থেকে তুলে দিয়ে রাতের আঁধারে স্থাপনা নির্মাণের কাজ চালায় শাহ আলম গং।এরপর জমির মালিক রওশন আক্তার বাঁধা প্রদান করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার পর তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দশনা দেওয়া হয়েছে বলে জানান।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ