হুমায়ুন কবির,.স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া)আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ যে জনসভায় যায় সেখানে খালেদা জিয়া সেজে হাজির হয় মেয়েরা।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উজানটিয়া ইউনিয়ন ও মগনামা ইউনিয়নের যৌথ উদ্যোগে নির্বাচনী জনসভা মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নিরর্বাচনের কক্সবাজার-১(চকরিয়া –পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমি যেখানে যাচ্ছি সেখানে আমাদের মা খালেদা জিয়া সেজে মেয়ে আসে,খালেদা জিয়া এখন বাংলাদেশ সবার আদর্শ,তিনি বাংলাদেশে অমর হয়ে থাকবেন।
উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন আমাদের এই অঞ্চলে সবাই লবণ চাষি বর্তমানে লবণে নায্য মূল্য নাই কিন্তু আমরা ঢাকা শহরে ১কেজি লবণ কিনে খায় ৪০টাকা দিয়ে আর আমাদের চাষিরা পাচ্ছে কেজিতে ৪ থেকে ৫টাকা।বিএনপি সরকার ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ লবণের দাম বৃদ্ধি করব।
তিনি আরও বলেন, বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। বিএনপির সরকার নির্বাচিত হলে দেশ কোথায় নিয়ে যাবে কীভাবে দেশ পরিচালনা করবে তার একটি রূপরেখা জনগণের দিয়েছে।আমরা দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড দিয়ে দারিদ্র বিমোচন করবো অর্থনৈতিক স্বচ্ছলতা আনবো । সবার জন্য স্বাস্থ্য কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড দিব।
উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন,পেকুয়া উপজেলা পরিষদের সাবকে চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট,পেকুয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুনসহ অসংখ্য নেতৃবৃন্দ