ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, আহত১০

প্রতিবেদক
News Desk
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ

Link Copied!

কাপাসিয়া(গাজীপুর) সংবাদদাতা:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে বিএনপির হামলা ও ভাংচূরে কমপক্ষে ১০জন আহত হয়েছে।

আজ বৃহসপতিবার(৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

জানা যায়, কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজারে স্থানীয় নেতাকর্মীরা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবীর দাঁড়িপাল্লার দাঁড়িপাল্লার মিছিল বের করে। মিছিল পরবর্তী সমাবেশে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে নির্বাচনী অফিস ব্যাপক ভাংচুর করে। তারা জামায়াতের এক কর্মীর দোকানেও হামলা চালায় ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে।

হামলায় কমপক্ষে ১০জন আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহকারী কমিশনার ভূমি, সেনা বিজিবি, পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পরপরই খবর পেয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি ইমতিয়াজ হোসেন বকুল সহ নেতৃবৃন্দ ছুটে যান এবং ক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানান।

এই ঘটনার পর জামায়াতের প্রার্থী সালাউদ্দিন আইউবী নিজের ফেসবুক লাউভে এসে পরিস্থিতি শান্ত করতে নেতা-কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। তিনি কোন ফাঁদে পা না দেয়ার জন্য সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিতের দাবী জানান এবং বাজারের সিসি টিভির ফুটেজ জব্দ করার দাবী করেন। তিনি বলেন সিসি ক্যামেরা ও ভিডিওতে কারা কারা হামলা করেছে তা সুস্পষ্টভাবেই প্রমানিত। তিনি বলেন কোন ক্রমেই প্রকৃত ঘটনা যাতে আড়াল না হয় তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নষ্টদের জন্য দায়ীদের চিহ্নিত করতে হবে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।