ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

জবি ফুড কার্ট স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার

প্রতিবেদক
admin
১৬ অক্টোবর ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের ফুড কার্ট স্টাফদের মাঝে জার্সি বিতরণ করেছেন। স্টাফদের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ছাত্রদল নেতা শাহরিয়ার।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফুড কার্টের সামনে এই উপহার দেওয়া হয়।

জার্সি উপহার প্রসঙ্গে শাহরিয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করতে দ্বিতীয় গেটের পাশের এই ফুড কার্ট স্টাফরা নিরলস পরিশ্রম করেন। তাঁদের এই অবদানের প্রতি সম্মান জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, তাঁরা যেন নিজেদেরও এই ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ মনে করেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শাহরিয়ার ক্যান্টিনের স্টাফদের পাশাপাশি এই ফুড কার্টের স্টাফদেরও জার্সি উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে। শাহরিয়ারের এই উদ্যোগ প্রশংসনীয়। এটি আবারো প্রমাণ করে যে আমরা সাধারণ মানুষের পাশে আছি।

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, এই স্টাফরাই দিনের পর দিন আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। এই উপহার সেই কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।

জার্সি পাওয়ায় উচ্ছাস প্রকাশ ক্যান্টিন স্টাফ আরিফ বলেন, এর আগে আমাদের কথা কেউ এভাবে ভাবেনি। ছাত্রদলের এই ভাইকে ধন্যবাদ। জার্সি পেয়ে আমরা খুবই খুশি। মনে হচ্ছে আমরাও এই বিশ্ববিদ্যালয়ের একটি অংশ।

এই ধরনের ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতে আরও বাড়বে বলে জানিয়েছেন অন্যান্য ছাত্রদল নেতারা। তাঁরা বলেন, শুধু ক্যান্টিন স্টাফ নয়, ক্যাম্পাসের পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য কর্মচারীদের জন্যও কিছু করার পরিকল্পনা আমাদের রয়েছে।

আরও পড়ুন

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন