ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ছাত্রলীগই ভালো ছিলো, ধরে ধরে পিটাইতো: জবি হল প্রভোস্ট

প্রতিবেদক
admin
৫ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের লাইব্রেরি থেকে নিয়মিত বই চুরির ঘটনায় সংবাদ প্রকাশ করায় হল প্রভোস্ট অধ্যাপক  আঞ্জুমান আরা সাংবাদিককে হুমকি দিয়ে তিনি বলেন, ‘আগে ছাত্রলীগ ছিলো না? তারাই ভালো ছিলো ধরে ধরে পিটাইতো ঐটাই ঠিক ছিল।’

তিনি আরো বলেন, ‘এতো তাড়াহুড়া কিসের? সে দৌড়াইয়া নিউজ করে দিছে। হলে কিছু মেয়ে আছে সবকিছু এখনই চায়। তারা কি হয়ে গেছে?’

সংবাদ প্রকাশ করা সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ও আমার হলের শৃঙ্খলা কমিটিতে আসবে। নিউজের জন্য জবাবদিহি করবে। ওই আবার নিউজ করবে। এতো সময় নাই আমার সাংবাদিকদের সাথে কথা বলার।’

হল প্রভোস্ট আরো বলেন,  ‘সাদা দলের লোক নাই তাই প্রভোস্ট হয়েছি। এত ঠেকা নাই আমার। নির্বাচন হলে তখন দলের অনেক লোক হবে। কেউ দায়িত্ব নিতে চাইলে তখনই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবো।’

এর আগে, হলের লাইব্রেরি থেকে বই চুরির ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক দেশ রূপান্তর এর অনলাইনে। সংবাদ প্রকাশের পর ক্ষুদ্ধ হয়ে দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলীকে হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন ফেইসবুক গ্রুপে কমেন্ট করেন তিনি। পরে সংবাদ প্রকাশের জেরে রাত ১২ টার দিকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হলের শৃঙ্খলা কমিটির সভায় ডাকা হয় তাকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমি বই চুরির বিষয়টি সম্পর্কে অবগত আছি। তবে সাংবাদিকের সাথে এরূপ আচরনের ঘটনা সম্পর্কে এখনও কিছু জানিনা। আমি বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছি। যদি সত্যিই এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’

আরও পড়ুন

শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদের মতবিনিময় সভায় সাংবাদিকের বক্তব্যে বাধা, প্রেসক্লাবের নিন্দা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন মো. আমিনুল ইসলাম

রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

মিঠাপুকুরের রাণীপুকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি দোকান ভস্মীভূত

চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর বালু খেকো নাজিমের হামলা

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়ি দুর্ঘটনা কবলে-শিশুর মৃত্যু, এলাকায় উত্তেজনা

তারেক রহমান শহীদ মিনারে মোনাজাতের মাধ্যমে নতুন ধারার রাজনীতির সূচনা করেছেন।

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে বিদেশি সিগারেট ও আইফোন জব্দ

‎শান্তিগঞ্জে ভাষা শহিদ স্মরণে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী