ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

জুলাই শহীদদের স্মরণে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
admin
২১ জুলাই ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণের পর জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতীক। যারা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সেই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে আন্দোলন ও সংগ্রামে সচেতন এবং সক্রিয় থাকবে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল কর্মসূচি প্রসঙ্গে বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল এ দেশের স্বাধীনতাকামী ছাত্রসমাজের এক সাহসী ও গৌরবময় অধ্যায়। সেই গৌরবগাথার অংশীদার শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই আমরা এই কর্মসূচি পালন করেছি।”

সংগঠনের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমরা তাদের ত্যাগকে চেতনায় ধারণ করি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তাদের সেই আত্মত্যাগের মহিমাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।”

নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা শহীদদের আদর্শকে ক্যাম্পাসে বাঁচিয়ে রাখতে চান এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে ভবিষ্যতেও সোচ্চার থাকবেন।

আরও পড়ুন

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন