ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে-মিজান চৌধুরী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

Link Copied!

ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে
নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে-মিজান চৌধুরী
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি নিয়ে নানা ষড়যন্ত্র করেছে। জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে বিএনপি নেতাকর্মীরা দেশে থাকলেও ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাদের নেতাকর্মীদেরকেও আত্মগোপনে থাকতে হচ্ছে। ফ্যাসিস্টের পতন হলেও বিএনপিকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ ব্যাপারে জাতীয়তাবাদী আদর্শের লড়াকু জিয়ার সৈনিকদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবীতে স্বোচ্ছার থাকতে হবে।
তিনি বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ছৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে ছৈলা আফজলাবাদ ইউনিয়ন এবং ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’