ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

জবি সমাজকর্ম বিভাগে ছাত্র কাউন্সিলিং ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম সমিতির, সমাজকর্ম বিভাগের আয়োজনে ছাত্র কাউন্সিলিং ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিভাগের ১০১ নং কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

সমাজকর্ম বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। এবং অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, “শিক্ষকদেরও মূল্যায়ন দরকার, আমি কেমন শিক্ষক সেটা আমার শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত হবে। আবার শিক্ষার্থীদেরও নির্যাস নিতে হবে শিক্ষকের কাছ থেকে তার জীবনযাত্রা, চলাফেরা ও কথাবার্তা দিয়ে।”

নারী বিষয়ে উপচার্য বলেন, “আমি যদি আবার জন্ম নেওয়ার সুযোগ পেতাম আমি বাঙালি নারী হয়েই জন্ম নিতে চাইতাম। আমি শাশ্বত বাঙালি, আমি শাড়িই পড়বো সাথে টিপ পড়বো-এটার সাথে আমার ধর্মের কোনো সম্পর্ক নাই। সমাজকর্মের কোনো দরজা জানালা নাই তোমরা উন্মুক্ত, তোমাদের অর্মত্য সেন, বেগম রোকেয়া পড়তে হবে।”

তিনি আরো বলেন, “ আমার দেশের জন্য যখন আইডেনটিটির প্রশ্ন আসে তখন আমরা কনফিউজড হয়ে যাই, আমাদের আইডিনটিটি আমরা বাঙালি। জাতির পিতা বঙ্গবন্ধু যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিঁনি বাঙালি জাতীয়তাবাদের জন্য লড়াই করেছেন, তিঁনি লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, সমাজতন্ত্রের জন্য। সেই সমাজতন্ত্র আবার লেলিনের সমাজতন্ত্র নয় সেটা হচ্ছে জাস্টিজ এবং আমার ইকুইটি ইকুইলের জন্য। আর ধর্মনিরপেক্ষতা মানে নয় ধর্মহীনতা, সকল ধর্মকে আমি সম্মান করবো, সবার ধর্মের উৎসবে যাবো, নিজের মতো করে ধর্ম চর্চা করবো। কিন্তু ধর্মটাকে যখন আমি আইডেনটিটিতে নিয়ে আসি তখনই সমস্যা হয়ে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অনেক ধর্মপরায়ণ তাহলে তিনি কিভাবে চলেন সেটাও আমাদের আইডেনটিটি হতে পারে।”

উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় শিক্ষার্থীদের কাউন্সেলিং করা হয় এবং পরবর্তিতে সমাজকর্ম বিভাগের ১৩তম ব্যাচের ৫ জন এমএসএস শিক্ষার্থীদের মাঝে ৩টি ক্যাটাগরিতে সোশ্যাল ওয়ার্ক কো-কারিকুলার বৃত্তি, এক্সট্রা কারিকুলার বৃত্তি এবং মেধা বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ