ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
admin
২৫ ডিসেম্বর ২০২৩, ২:২২ পূর্বাহ্ণ

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে হত্যার হুমকি এবং মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নৌকার প্রার্থী মোরশেদ আলম এমপি।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলার চৌমুহনী বাজারের মোরেশেদ আলম কমপ্লেক্সে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক হাওয়া ভবনের লোক। বিএনপি নেতা আবদুর রহমান কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এজন্য সে ৩-৪ মাস জেল খেটে বাহির হয়। সে কুখ্যাত ডাকাত ছিল। সে তমা মানিকের ডান হাত। তার বাড়িতে নিজের লোকজন দিয়ে হামলার নাটক সাজিয়ে বিএনপিকে কাছে টানার চেষ্টা করছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীর অনুসারী লায়ন জাহাঙ্গীর আলম মানিককে দিয়ে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজাায় রাখতে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান সাংসদ মোরশেদ আলম।

প্রসঙ্গত, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম (নৌকা), স্বতন্ত্র মোহা. আতাউর রহমান ভূঁইয়া (কাঁচি), জাসদের নাইমুল আহসান (মশাল), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন (ছড়ি), জাতীয় পার্টির তালেবুজ্জামান (লাঙ্গল) ও বাংলাদেশ কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম (হাতঘড়ি)। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪৯টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৪৬৪ জন।

আরো পড়ুন : নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থীকে হত্যার হুমকি

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার