ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আবারও মনোনয়ন পেলেন জনগণের বন্ধু সাইমুম সরওয়ার কমল

প্রতিবেদক
News Desk
২৭ নভেম্বর ২০২৩, ২:৫৯ পূর্বাহ্ণ

Link Copied!

ইমরান উদ্দীন, স্টাফ রিপোর্টার (কক্সবাজার) :

বাংলাদেশ জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ আসন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসন।

বাংলাদেশ আওয়ামীলীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের প্রার্থী পরিবর্তন করেনি। আবারো দলীয় মনোনয়ন পেলেন জনগনের বন্ধু খ্যাত সাইমুম সরওয়ার কমল।

জানা যায়, দলের প্রতি তাঁর ত্যাগ, কক্সবাজার পৌর এলাকার স্বার্বিক উন্নয়ন এবং আপামর জনতার কাছে স্বজ্জন ও মিশুক এবং ভালো মানুষ হিসেবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা থাকায় দলের পক্ষ থেকে এবারসহ তৃতীয় বারের মত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বিগত ১০ বছর দায়িত্ব পালনকালে সবসময় মানুষের সুখে-দুখে পাশে ছিলেন। রামুর ১১টি ইউনিয়নের সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল-ক্লিনিক দেখলেই বুঝা যায়, এমপি কমল মানেই উন্নয়নের রূপকার। তাই উন্নয়নের রূপকার সাইমুম সরওয়ার কমলই আওয়ামীলীগের যোগ্য মনোনীত প্রার্থী।

ইতিপূর্বে তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ পরপর তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে তিনি নির্বাচিত হন। সবমিলে এবার নির্বাচিত হলে তিনি ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হবেন।

২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সে ধারাবাহিকতায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাঁকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেন। তখন সফলতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ক্ষমতাসীল আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজার ব্যাপক অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন হয়েছে। এরমধ্যে কিছু প্রকল্প উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষের জীবনে ভূমিকা রেখেছে।

এদিকে তার মনোনয়ন পাওয়ার খবর ঘোষনা হতেই খুশিতে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল