ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

একদিনেই এলো হিলি স্থলবন্দর দিয়ে ৯৭৬ মেট্রিক টন আলু

প্রতিবেদক
News Desk
৫ নভেম্বর ২০২৩, ৩:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :

এক দিনেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৯৭৬ মেট্রিক টন আলু ভারত থেকে আমদানি হয়েছে। শনিবার ( ৪ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৩৮ টি ট্রাকে ৯৭৬ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত আলু প্রকারভেদে পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩৩ টাকা কেজি দরে।

হিলি খুচরা বাজারের আলু বিক্রেতা মো: আশরাফ আলী জানান,ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় দেশী আলুর দাম কেজিতে থেকে ৫ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু (ষ্টিক) লম্বা টাকা ৫০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা ছোট জাতের গোল আলু ৬০ টাকা থেকে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।

আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাল এর ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন ,গেলো বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। প্রতি মেট্রিক টন আলু আমদানি মূল্য ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার খরচ পড়ছে। আমদানিরকৃত আলুতে শুল্ক দিতে হচ্ছে ৩৩ শতাংশ।

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,আমদানিকৃত আলু কাঁচা পণ্য হওয়ায় দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ও শনিবার (৪ নভেম্বর) দুই দিনে বন্দর দিয়ে ৪৫ টি ভারতীয় ট্রাকে ১১৬৬ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

আরও পড়ুন

ঈদগাহ উন্নয়নে জেলা প্রশাসকের ১ লাখ টাকার অনুদান

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকে চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পা দিলেন শুধু ট্রাম্প

কক্সবাজার ঝিলংজায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার—রহস্য ঘনীভূত

পটিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফান গ্রেফতার

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার — রহস্য ঘনীভূত

ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

আবু সাঈদ হত্যা মামলা : সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড; তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

ইরানে আবারো হামলার কঠোর হুশিয়ারি দিলো ট্রাম্প

এনসিপি নেত্রী ও ডাকসু রোকেয়া হলের সাবেক ভিপি প্রার্থী রাফি না ফেরার দেশে

লেবাননে ইসরাইলি হামলার পর শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের গণসমাবেশ