ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক, সদর থানায় হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নুরুল ইসলাম সুমন, কক্সবাজারঃ কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিকালে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ২১ জুন আটক ব্যক্তির নাম জেসমিন আক্তার। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত হারুন মিয়া এবং মাতা মৃত শাহেনা আক্তার।

বিমানবন্দরের নিরাপত্তা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্তব্যরত সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ২১ জুন পরিচালিত অভিযানে জেসমিন আক্তারকে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক পাচার প্রতিরোধে বিমানবন্দরে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক, সদর থানায় হস্তান্তর

আপডেট সময় : ০৫:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬