ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
News Desk
২৩ জুলাই ২০২৩, ১১:৫৩ অপরাহ্ণ

Link Copied!

পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার::

শান্তিগঞ্জ উপজেলার পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুবরণ করেছেন। রবিবার দুপর ২ ঘটিকায় উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পশ্চিম পাশে খালের মধ্যে পড়ে রায়হান আহমদ (২) নামের এক শিশু মারা যায়। রায়হান আহসানমারা এলাকার বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু রায়হান আহমদ তার পরিবারের অগোচরে হাঁটতে হাঁটতে পানিতে পারে যায়। হঠাৎ তার মা রত্মা বেগম ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩ ঘটিকায় তাকে পাশের খালে পাওয়া যায়।
পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রায়হানকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একই উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের বাড়ির সাঁকো থেকে পড়ে সাইদুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সাঁকো থেকে পড়ে মৃত্যু হয় তার।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইমুনা সন্ধ্যা সময় সাঁকোর উপর থেকে পড়ে যায়। এক ঘন্টা ধরে তাকে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন তারা। সন্ধ্যা ৭টায় বাড়ির সামনের খালে মৃত অবস্থায় মাইমুনার লাশ পাওয়া যায়।

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যা মোছাঃ রুকিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎