ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৩৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ২ নম্বর গেট সংলগ্ন আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপর থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাদের আটক করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুই নম্বর গেট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপর উঠে যায় এবং সেখানে আবারও মিছিলের চেষ্টা করে। পরে পুলিশ ফ্লাইওভারে অভিযান চালিয়ে তাদের মধ্য থেকে ছয়জনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে শরীফ হোসেন নামের একজন রয়েছেন, যিনি আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মোবারক আলীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, আটককৃত শরীফ হোসেনের বিরুদ্ধে ২০২৪ এর জুলাইয়ের গণহত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য পাঁচজনের বিরুদ্ধেও দেশের বিভিন্ন প্রচলিত আইনে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল (শনিবার) তাদের আদালতে পাঠানো হবে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬

আপডেট সময় : ১২:৩৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬