ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬ প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে পত্রিকার সম্পাদক নিপসমের নতুন পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা দুনিয়ার সফর শেষ করলেন কবি আল মুজাহিদী কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন ৫ শতাধিক নারী সীমান্তে ১১ বিজিবির বড় সাফল্য: জারুলিয়াছড়ি পয়েন্টে সোয়া ৩ কোটি টাকার ইয়াবা জব্দ রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: সেরার মুকুট রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের নাইক্ষ্যংছড়িতে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির মেলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

নিপসমের নতুন পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা

হাসান মাহমুদ শুভ
  • আপডেট সময় : ০৯:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে পদায়ন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অধ্যাপক ডা.নাসরিন সুলতানা প্রতিষ্ঠানটির কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিপসমের ভারপ্রাপ্ত পরিচালক পদে পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ২১ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২২ জুন তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিপসমের নতুন পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা

আপডেট সময় : ০৯:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬